রবিবার, ১৫ এপ্রিল, ২০১২
ব্লগ এর জন্য নিজেকে তৈরি করার প্রথম পর্যায় হল ব্লগ এর টপিক বা আপনি কি নিয়ে ব্লগ করবেন তা নির্বাচন করা। ব্লগ তৈরি করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ । অধিকাংশ বাক্তি ৮০% ক্ষেত্রে ভুল টপিক নির্বাচনের কারনে ব্লগিং এ সাফল্য পান না। ব্লগ এর টপিক নির্বাচন আহা মরি কিছু না, শুধু সঠিক ভাবে চিন্তা করে টপিক ঠিক করতে হবে।
কিভাবে ব্লগের টপিক নির্বাচনে যে যে বিষয়ে প্রাথমিক ভাবে বিবেচনা করবেনঃ
১) আপনি যে বিষয় ভাল জানেন বা বুঝেন।
২) যে বিষয়ে আপনি তেমন জানেন না কিন্তু আপনি চেষ্টা ও প্ররিস্রম করলে সেই বিষয়ে ভাল করবেন।
৩) আপনি আপানার প্রতিদিন এর চিন্তা ভাবনা গুলকেও ব্লগ আকারে প্রকাশ করতে পারেন।
৪) আপনি যদি ভাল বিশ্লেষক বা সমালোচক হন তাহলে আপনার জন্য ব্লগ কিছুটা সুবিধা হবে। আপনি যে কোন বিষয়ের উপরে বিস্লেশন বা সমালচনা করতে পারবেন।
উপরের বিষয় ছারাও আপনার নিজস্ব কোন ধারনা থাকলে সেটাও বিবেচনায় আনতে পারেন। ( উপরের বিষয় গুলি আদর্শ নয়, শুধু প্রাথমিক বিসয়)
মোট কথা আপনি যে বিষয়ে ভাল জানেন অবশ্যই সেই টপিকের উপর কাজ করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সমস্যা হয় তখন যখন আপনার জানা বিষয়টিতে অসংখ্য সাইট পাওয়া যায়। আপনি যে বিসয়েই ব্লগ করেন আপনার সাফল্য পেতে হলে ভিজিটর পেতে হবে। তীব্র প্রতিযোগিতামূলক টপিকে কাজ করলে আমার আপনার পক্ষে ৯৯% ক্ষেত্রেই সম্ভব হবে না । হয়তো ভাবতে পারেন সেই পপুলার টপিকের হাজার ভাগের একভাগ পাঠক পেলেই আপনি খুশি। বাস্তবতা হোল হয়তো এতে সাময়িক কিছু লাভ পাবেন কিন্তু আপনার ভবিষ্যত হবে বড্ড অনিশ্চিত। সেই তুলনায় অনেক কম পাঠক পেয়েও ব্যতিক্রমধর্মী টপিকে বা একটি নিশের লং টেইল কিছু কিওয়ার্ড টার্গেট করে কাজ করে বহুগুন বেশি সাফল্য পেতে পারেন।
যে বিসয়েই ব্লগ করেন না কেন সবসময় চেষ্টা করবেন নিজের একটা ব্রান্ড তৈরি করতে। ব্রান্ড বলতে নিজের একটা আলাদা ধারা তৈরি করবেন। এটা আপনাকে নিয়মিত বা স্থায়ি পাঠক পেতে সহায়তা করবে। আপনি যদি খুব জনপ্রিয় বিষয় নিয়ে ব্লগ শুরু করেন তাহলে সাফল্য কখনই আসবে না। কারন ওই বিষয়ের উপরে বহু আগে অনেক সাইট তৈরি হয়ে গেছে, জেগুলার সাথে প্রতিযোগিতায় আপনি পারবেন না।
তাহলে উপায় বা কিভাবে ব্লগ করবেন?
ভাবছেন এভাবে চিন্তা করলে তো সামনে আর কেউ নতুন কোন সাইট বানাবে না। আসলে তাই। এভাবে চিন্তা করলে ব্লগের টপিক খুজে পাওয়া কঠিন কিন্তু আপনি যদি একটু বুদ্ধি করে এর মাঝ থেকেই সেই লাভজনক টপিকটি খুজে বের করতে পারেন যে টপিকের উপর আপনার খুব বেশি জ্ঞান না থাকার পরো কেবলমাত্র আগ্রহ থাকায় নিয়মিত কাজ করে যেতে পারবেন তবে দীর্ঘমেয়াদি সাফল্য পেতে পারেন। আমরা ব্লগিং শুরু করি অন্ধের মতো। কি লিখব কেন লিখব তা বিশ্লেষন না করেই কাজে হাত দেই। অথচ একটু সময় নিয়ে কিওয়ার্ড রিসার্চ করে বিষয়টি নিয়ে মাথা খাটিয়ে একটা আউটলাইন তৈরি করে সে অনুযায়ি এগুতে পারলে সাফল্যের সম্ভাবনা বহু গুন বেরে যায়। কিওয়ার্ড রিসার্চ কথাটা যতো সহজে বলা যায় বাস্তবিক অর্থে তা অনেক বেশি জটিল আর কিছুটা অনিশ্চয়তায় ঘেরা ।
আপনি ভাবছেন সব কিছু ( নিশ টপিক, কিওয়ার্ড রিসার্চ অন্যান্য) প্রফেশনাল ভাবে শিখে পরে মাঠে নাম্বেন,তাহলে জেনে রাখেন এই চিন্তা করার সাথে সাথেই আপনার ব্লগ এর জাত্রা শেষ। কারন আপনি অনুশিলন আর এক্সপেরিমেন্ট না করলে কখনই সফল হবেন না। বর্তমানে যে সকল বড় বড় ব্লগার আছেন তারা প্রথম অবস্থায় কেও এত ভাল ব্লগ করেন নাই। সময়ের সাথে সাথে তাদের ব্লগ এর মান বৃদ্ধি পেয়েছে।
তাই আজ থেকেই ব্লগিং এর চর্চা শুরু করুন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন